Call Us: 01751922191 l Email : futureummahacademy0@gmail.com
আমরা শুধু শিক্ষা দিই না, আমরা আলোকিত মানুষ গড়ি—কুরআন ও সুন্নাহর আলোকে।
Future Ummah Academy একটি শিশু-বান্ধব আধুনিক ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ৬–১৪ বছর বয়সী শিশুদের জন্য একটি অনন্য পরিবেশ নিশ্চিত করি যেখানে তারা সহিহভাবে কুরআন তিলাওয়াত, মাসনুন দোয়া এবং আদব-আখলাক শিখতে পারে।
আমাদের অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী প্রতিটি শিশুর মেধা ও মননের প্রতি লক্ষ্য রেখে পাঠদান করেন। আমরা বিশ্বাস করি, শিশুকালই হলো চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়।
"এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা কুরআনের আলোয় আলোকিত হবে, প্রযুক্তির সঠিক ব্যবহার জানবে এবং সততা ও নৈতিকতায় বলীয়ান হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে।"
শিশুদেরকে তাজবীদসহ সহিহ ও শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শেখানো।
ইসলামি আদর্শ, নৈতিকতা ও মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো।
প্রযুক্তির ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ ব্যবহার সম্পর্কে সচেতন করা।
পিতা-মাতা ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং দায়িত্ববান করে গড়ে তোলা।
আত্মবিশ্বাস, সময়ানুবর্তিতা ও সুশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত করা।